
ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ
প্রচারণার শুরু থেকেই গ্রাম-গঞ্জের যুবক থেকে বৃদ্ধ প্রতিটি মানুষের স্বতঃস্ফূর্ত জনসমর্থন দাঁড়িপাল্লা প্রতীকের জন্য নির্বাচনী মাঠে ৫৮ নাটোর- ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আমাকে ইতিবাচক বার্তা দিচ্ছেন,ভোটের মাঠ পর্যায়ে অনেকেই আমার সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন জনসাধারন বলে জানান জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনার সাথে সাথে পথসভা, উঠান বৈঠক ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। তিনি এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং আগামীর রাজনীতি ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন।
পথসভা ও উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন। বিশেষ করে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, থানা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন, থানা কর্মপরিষদের সদস্য শামসুদ্দিন, দয়ারাপুর ইউনিয়নের আমির আবুল হাসেম, জেলা শিবিরের দায়িত্বশীল ইয়াহিয়া,থানা শিবিরের সেক্রেটারি শাহীন আলম।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই একটি সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।