
মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ)।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনে ১১ দলীয় ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলমকে বিজয়ী করার লক্ষ্যে নিয়ামতপুরে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নিয়ামতপুর উপজেলার বামইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাহবুবুল আলম।
সমাবেশে বক্তারা ন্যায়, ইনসাফ ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে অধ্যক্ষ মাহবুবুল আলমকে সংসদে পাঠানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
জনসভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।