কপিলমুনি বালিকা বিদ্যালয়ে বিতর্ক ক্লাব উদ্বোধন ও কর্মশালা

এস কে আলীম,কপিলমুনি খুলনা।

 

‎কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি),খুলনা অঞ্চল ও বিদ্যালয়টির
যৌথ উদ্যোগে বিতর্ক কর্মশালা ও বিতর্ক ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে।
‎মঙ্গলবার বেলা ১১ টায় বিদ্যালয়টির বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পার সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এনডিএফ বিডি খুলনা অঞ্চলের প্রেসিডিয়াম সদস্য এস এম মোসাব্বের হোসেন, ‎বিশেষ অতিথি ছিলেন ‎ভারপ্রাপ্ত পরিচালক, এনডিএফ বিডি- খুলনা অঞ্চল শাহাদাত শান্ত, ডেপুটি পরিচালক, এনডিএফ বিডি- খুলনা অঞ্চল
মোঃ খালিদ হোসেন শান্ত, সিনিয়র কার্যনির্বাহী সদস্য এনডিএফ বিডি তাহসিন আল রাজি,কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পলাশ কর্মকার।
‎অনুষ্ঠানে একটি উদ্বোধনী বিতর্ক এবং বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
‎উদ্বোধনী বিতর্কে বিজয়ী হয় দলনেতা আনিকা কর্মকার প্রাপ্তির দল ও রানার্স আপ হয় দলনেতা তাসনিম আক্তার তন্নীর দল । সেরা বিতর্কিক মনোনীত হন রুপা খাতুন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ