ফুলবাড়ীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের কর্মদক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিদ্দিকুর রহমান শাহীন,ফুলবাড়ী(কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ফুলবাড়ী ডিগ্রী কলেজ সভাকক্ষে অনুষ্টিত প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউট আগারগাঁ ঢাকা ও জেলা নির্বাচন অফিসারের কার্যালয় কুড়িগ্রাম।

আয়োজকরা জানিয়েছেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট/২৬ এর ভোট গ্রহণ কার্যক্রমকে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোছাঃ দিলারা আকতার। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম, ফুলবাড়ী ডিগ্রী কলেজ অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপজেলা নির্বাচন অফিসার তায়েফুল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান নাঈম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীমা আক্তার প্রমূখ।

প্রশিক্ষণে ভোটগ্রহণ চলাকালে উদ্ভূত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়, ভোটারদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা এবং নির্বাচন-পরবর্তী করণীয় বিষয়সমূহ নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসময় সভায় উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ