এম.পলাশ শরীফ, বাগেরহাট।।
কক্ষে আটকে রেখে স্ত্রীকে হাত বেঁধে নির্যাতন। গুরুত্বর আহত অবস্থায় নির্যাতিত ও গৃহবধূ দুইদিন ধরে মোরেলগঞ্জ হাসপাতালে কাতরাচ্ছেন। ঘটনাটি ঘটেছে, বাগেরহাটের মোরেলগঞ্জের চর হোগলাবুনিয়া গ্রামে শুক্রবার দুপুরে।
হাসপাতালে চিকিৎসাধীন মমতাজ বেগম (৪৫) অজোরে কেঁধে বলেন, স্বামীর নির্যাতন আর কত সইতে হবে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ। দু’টো চোখে প্রচন্ড আঘাতে ফুলে গেছে। আমাকে দেখাশুনার কেউ নেই। দুঃসর্ম্পকের এক ননদ কাছে রয়েছে।
জানাগেছে, খাউলিয়া ইউনিয়নে কুমারখালী গ্রামের কৃষক মো. মান্নান সরদারের মেয়ে মমতাজ বেগমের ৪ বছর পূর্বে হোগলাবুনিয়া ইউনিয়নে চরহোগলাবুনিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মালেক মাতুব্বরের সাথে বিবাহ হয়। বিবাহের পর থেকেই তাকে শারিরীক নির্যাতন করে আসছে তার স্বামী।
গৃহবধূ মমতাজ বেগম আর বলেন, তার স্বামীর পূর্বের স্ত্রী মৃত্যুর পরে দ্বিতীয় স্ত্রী হিসেবে তাকে বিবাহ করেন। তার কোন সন্তানও নেই। কারনে অকারনে প্রতিনিয়ত মারপিট নির্যাতনের সময় একটি রুমে দরজা বন্ধ করে তার দুটি হাত বেঁধে লাঠি দিয়ে হাত পায়ের তালু ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃগুলো এখন রয়েছে।
সর্বশেষ শুক্রবার দুপুরে প্রচন্ড মারপিট করে স্বামী। আমার ওপর এ অমানবিক নির্যাতন কেনো? প্রশাসনের কাছে স্বামী অত্যাচারের হাত থেকে বাঁচতে চাই।
এ বিষয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মালেক মাতুব্বরের ০১৭৮১৭৪৬০৯৯ নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। #