ফারুক মাষ্টার,তিতাস(কুমিল্লা)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ–মনোনীত কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মুহা. আশরাফুল আলমের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় তিতাসের বাতাকান্দি বাজারে আই.এবি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রার্থী ইঞ্জিনিয়ার মুহা. আশরাফুল আলম তার নির্বাচনী লক্ষ্য, কর্মপরিকল্পনা ও এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরেন।
তিনি বলেন, “হোমনা–তিতাসকে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী এলাকা হিসেবে গড়ে তুলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের মৌলিক অধিকার,যুব ক্ষমতায়ন,প্রশাসনকে দুর্নীতিমুক্ত করে সুশাসন প্রতিষ্ঠা এবং নৈতিক রাজনীতিই আমাদের মূল অঙ্গীকার।”
এসময় উপস্থিত ছিলেন, ইসালমি আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা পশ্চিম শাখার সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলাম, তিতাস উপজেলা শাখার সভাপতি ডা. আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসাইন,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহলম (মেম্বার), ইসলামি আন্দোলন বাংলাদেশ হোমনা উপজেলা শাখার সাধারণ সম্পাদকঃ মোঃ ইব্রাহিম সরকার, বাংলােশ মুজাহিদ কমিটি তিতাস উপজেলা শাখার ছদর মোঃ বাবুল মিয়া, কুমিল্লা পশ্চিম জেলা শাখার ইসলামি যুব আন্দোলনের উপ সম্পাদক মাওলানা মুফতি সালিমুদ্দিন মাছিমপুরী, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা পশ্চিম শাখার সভাপতি হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুবকর সহ ইসলামি আন্দোলন বাংলাদেশ,হোমনা-তিতাস উপজেলার শাখার নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রার্থী।
তিনি কুমিল্লা-২ আসনের সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করেন।