রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালীর ব্যতিক্রমী জনগুরুত্বপূর্ণ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা পেয়েছে প্রায় হাজারের অধিক সাধারণ মানুষ।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেত্রকোণা জেলা শাখার আয়োজনে শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ধানের শীষের প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী।
আগত রোগীরা বলেন, আমাদের মতো সাধারণ মানুষদের জন্য এরকম একটা মহৎ উদ্যোগ নেয়ায আমরা খুবই উপকৃত হয়েছি।
ড. হিলালী বলেন, আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনী, চর্ম, বক্ষ ব্যাধি, শিশু ও চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগণ কেন্দুয়া উপজেলার অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত ও সাধারণ রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিবেন।
তিনি আরও বলেন, মানুষের মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা অন্যতম। সেই চিন্তা থেকেই এই পদক্ষেপ নেয়া। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে আমার ওপর সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন সহ জনসেবার প্রত্যেকটি কাজে নিজেকে বিলিয়ে দেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ।