
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা।।
সৎ, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রেখে বাংলাদেশের জনপ্রিয় দৈনিক জনবানী পত্রিকা ৩৫ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় উৎসবমুখর পরিবেশে পত্রিকাটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
উদযাপন অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অফিসার্স ক্লাবের সামনে এসে শেষ হয়।
পরে দৈনিক জনবানীর শরণখোলা উপজেলা প্রতিনিধি জুয়েল হাওলাদারের সঞ্চালনায় সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাহিদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব আব্দুল হাই, উপজেলা সমবায় কর্মকর্তা জনাব আব্দুল হালিম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার মোহাম্মদ মধু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল আহসান শিমুল গাজী এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রতিনিধি চ্যানেল এস এর বাপ্পি এনটিভির হিমেল,আরটিভির নাজমুল, যায়যায়দিনের আবু সালেহ, দৈনিক বর্তমান কথার শাহিন হাওলাদার, দৈনিক জবাবদিহীর রিয়াজ,দৈনিক জন্মভূমির নাইম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা দৈনিক জনবানীর ৩৫ বছরের পথচলার প্রশংসা করেন এবং আগামীতেও বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।