রূপগঞ্জে বিক্রমপুর স্টীল মিলের লোহা গলানোর বাট্টি বিস্ফোরণে শ্রমিক নিহত

এস এম আবু কাউসার, বিশেষ প্রতিবেদক

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকার বিক্রমপুর স্টিল মিলের লোহা গলানোর বাট্টি বিস্ফোরণে আলম হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছে।

এ সময় দগ্ধ হয়েছে বরকত মিয়া নামের আরেক শ্রমিক। তাকে জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। গত ১৯জানুয়ারি সোমবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানা ওসি সাবজেল হোসেন বলেন, বিক্রমপুর স্টীল মিলের লোহা গলানোর বাট্টি বিস্ফোরণে আলম হোসেন ও বরকত মিয়া নামে দুইজন শ্রমিক দগ্ধ হয়। তাদেরকে জাতীয় বার্ন ইন্সটিটিউটে নিয়ে গেলে গতকাল মঙ্গলবার ভোরে আলম হোসেন মৃত্যু হয়।

দগ্ধ বরকত মিয়া চিকিৎসাধীন রয়েছে। আলম হোসেনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ