ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৮ নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে ১০ দলীয় জোটের সিদ্ধান্তে ২ জন ও সতন্ত্র প্রার্থী ১ জন সহ ৩ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করছেন।
এবি পার্টির মনোনীত প্রার্থী এএসএম মোকাররেবুর রহমান,তিনি এবি পার্টির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক সহকারি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রিটার্নিং অফিসার বরাবর নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের আবেদন দাখিল করলে তা গ্রহণ করা হয়।
অপরদিকে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ড.আজাবুল হক তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।রিটার্নিং অফিসার বরাবর দাখিল করা লিখিত আবেদনে তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসন থেকে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
পরবর্তীতে ব্যক্তিগত সিদ্ধান্ত ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তিনি সংসদ সদস্য পদে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী এ এস এম জাহাঙ্গীর হোসেনের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা এ এস এম জাহাঙ্গীর হোসেন তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর দাখিল করা এক লিখিত আবেদনে তিনি জানান, গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
তবে ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে আবেদনে উল্লেখ করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তার মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।