নড়াইলে হত্যা মামলার বাদীসহ সাক্ষীদের উপর অতর্কিত হামলার অভিযোগ,আহত ৮

মো: রফিকুল ইসলাম নড়াইলঃ

 

নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের প্রতিপক্ষ খয়ের মোল্যার নেতৃত্বে হত্যা মামলার বাদীসহ সাক্ষীগনের উপর অতর্কিত হামলা চালিয়ে আটজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

(২০ জানুয়ারি) মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার চুনখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন,সদর উপজেলার সিংগা গ্রামের সানোয়ার মোল্যা,শহিদুল মোল্যা ও বড়গাতী গ্রামের ইমাম জিন্নাত,সুজন শেখ,শহিদুল শেখ,হাফিজ সরদার,
মহিদুল মোল্যা ও সাইফুল ইসলাম। তারা সবাই একই পক্ষের লোক।

আহত ও তাদের স্বজনেরা জানায়, সকালে মামলাসংক্রান্ত একটি কাজে সিআইডি অফিস থেকে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে আমরা ইজিবাইক যোগে আটজন চুনখোলা মোড় এলাকায় পৌঁছালে আমাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং আমাদেরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে খবর পেয়ে স্থানীয়’রাসহ আহতদের স্বজনরা তাদের দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুইজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খয়ের মোল্যা এ সকল অভিযোগ অস্বীকার করে বলেন,আমি এ বিষয়ে কিছুই জানিনা,আমি বাইরে আছি।

এ ঘটনায় নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: ওলি মিয়া গণমাধ্যম কর্মীদের জানান,পূর্ব বিরোধের জের ধরে চুনখোলা মোড় এলাকায় দুই পক্ষের মারামারি হয়,এতে তিনজন আহত হয়েছে।

এ ঘটনায় পুলিশ তৎপর রয়েছে,অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ