চান্দিনায় ১০ দলীয় জোটের নির্বাচনী সমঝোতা বৈঠক অনুষ্ঠিত

আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা

 

কুমিল্লার চান্দিনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় জোটের এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি ১৯ জানুয়ারি সন্ধ্যা ৬টায় চান্দিনা উপজেলার হোটেল রাধুনিতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী সদস্য, খেলাফত মজলিস। সভাটি পরিচালনা করেন মাওলানা ইয়াসিন সরকার, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামি, চান্দিনা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মতিউর রহমান ফরাজী, আহ্বায়ক, চান্দিনা নির্বাচন কমিটি (খেলাফত মজলিস); মুফতি আ. মান্নান, পৌর সভাপতি, খেলাফত মজলিস; মো. ইয়াহিয়া রায়হান, পৌর সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামি; হাফেজ এমদাদ উল্লাহ শামীম, উপজেলা সহ-সভাপতি, খেলাফত মজলিস; মো. আবুল কাশেম অভি, উপজেলা সভাপতি, এনসিপি; মো. আব্দুল আহাদ, উপজেলা সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামি; মো. আবুল হাশেম, পৌর আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামি; মাওলানা মোশারফ হোসেন, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামি, চান্দিনা; শাকিল আহমেদ, আহত জুলাই যোদ্ধা।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সোলেমান খান, ১০ দলীয় জোটের প্রার্থী (ঘড়ি প্রতীক), বলেন—
“আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।”
বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ নির্বাচনে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার মাধ্যমে জোটকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ