কেন্দুয়ায় দুর্ঘটনার ঝুঁকি নিয়েই সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া-আসা

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)

 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া পৌর সদরের একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠান সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে তীব্র যানজট লেগেই থাকে, ফলে নারী শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়েই বিদ্যালয়ে যাওয়াআসা করে। এছাড়াও গেইটের সাথে ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড তো রয়েছেই। বিদ্যালয়টি কেন্দুয়া-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়ক একেবারে ঘেষে। এই আঞ্চলিক মহাসড়ক দিয়েই প্রতিদিন কেন্দুয়া থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের উদ্দেশ্য বাস ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহন ছেড়ে যায় এবং ওই এলাকা থেকে কেন্দুয়ার উদ্দেশ্য ছেড়ে আসে।

সোমবার (১৯ জানুয়ারি) সরেজমিন গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের শত শত নারী শিক্ষার্থী গেইট দিয়ে বিদ্যালয়ে যাওয়াআসা করছে। এসময় দ্রুত গতির বিভিন্ন ধরনের ছোট-বড় যানবাহন বিদ্যালয়ের গেইটের সামনে দিয়ে গন্তব্য যাওয়ার উদ্দেশ্য ছেড়ে যাচ্ছে। এতে করে জীবনের ঝুঁকিতে পড়ছে নারী শিক্ষার্থীরা।

সমরেশ চন্দ্র সাহা ও দেলোয়ার হোসেন এই দুই অভিভাবক বলেন, বিদ্যালয়টি কেন্দুয়া-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে হওয়ায় রাস্তা পারাপারে শিক্ষার্থীরা ঝুঁকিতে পড়ছে, গেইটের সামনে স্পিডব্রেকার থাকলে হয়তো ঝুঁকি এড়ানো যেতো। এই বিদ্যালয়ের লেখাপড়া ও খেলাধুলার মান অত্যন্ত সন্তোষজনক।

সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙ্গালী বলেন, শিক্ষার্থীদের ঝুঁকি এড়াতে বিদ্যালয়ের গেইটের সামনে স্পিডব্রেকার স্থাপনের দাবি জানানো হলেও অদ্যাবধি পর্যন্ত কোন কার্যকর ব্যবস্থা নেয়া সংশ্লিষ্ট কতৃপক্ষ। তাও আবার গেইটের রয়েছে একটি অটো স্ট্যান্ড যার ফলে যানজট লেগেই থাকে। গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় যেকোনো সময়ে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এ-সব ঝুঁকি এড়িয়েই নারী শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়াআসা করছে।

এবিষয়ে ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড অপসারণ, সতর্কতামূলক সাইনবোর্ড বসানো, গেইটের সামনে দ্রুত স্পিডব্রেকার স্থাপনসহ প্রয়োজনীয় সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

শিক্ষার্থীদের ঝুঁকি এড়াতে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল ইসলাম।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ