ফেনীতে মোটরসাইকেল ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা:

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর কলে সাড়া দিয়ে ফেনীর লালপোল এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক ও একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে ফেনী মডেল থানাধীন কালিদহ ইউনিয়নের লালপোল স্টার লাইন পাম্পের সামনে থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
​আটক যুবকের নাম মো. মোস্তফা (৩০)। তিনি ফেনী জেলার ফুলগাজী থানার জিএম হাট (শ্রী চন্দ্রপুর) এলাকার মৃত আব্দুস সালাম প্রকাশ আবু বক্কর ও তাহেরা বেগমের ছেলে। বর্তমানে তিনি ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বারেহীপুর এলাকায় সিরাজ কলোনিতে (রেল লাইনের পাশে) বসবাস করতেন।
​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার মধ্যরাতে লালপোল এলাকায় মোস্তফার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা তাকে আটক করে। এরপর তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মোস্তফাকে জনতার হেফাজত থেকে নিজেদের জিম্মায় নেয়।
​পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে তল্লাশিকালে অভিযুক্ত মোস্তফা তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে নিজ হাতে ১০টি নীল রঙের পলি প্যাকেট বের করে দেন। উদ্ধারকৃত প্যাকেটগুলোর মধ্যে ৯টিতে ২০০টি করে মোট ১ হাজার ৮০০ পিস এবং বাকি একটি প্যাকেটে ১৯০ পিস ইয়াবা পাওয়া যায়। সর্বমোট উদ্ধারকৃত ১ হাজার ৯৯০ পিস ইয়াবার ওজন ১৯৯ গ্রাম (প্রতি পিস ০.১ গ্রাম)।
​অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাল রঙের ১৫০ সিসি পুরাতন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ফেনী-ল-১১-৩৫৮৪। এটির ইঞ্জিন নম্বর MD2A11CZ9CCE80492 এবং চেসিস নম্বর DHZCCE87949।
​পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ