
ফারুক মাষ্টার,তিতাস (কুমিল্লা)
তিতাস উপজেলা বলরামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এ কে এম শামীম বলেছেন বহিষ্কার করে আমাকে থামানো যাবে না।
দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে রাজপথে লড়াই করেছি। আজ কি তার এই প্রতিদান দিলেন?
বহিষ্কার সে তো মামুলি ব্যাপার, এপিএস মতিন খানের জন্য এর চেয়ে বড় কিছু হলেও সমস্যা নাই!
মতিন সাহেব এর জন্য কাজ করছি এজন্যই বহিষ্কার, মতিন খান তো বিএনপির বাইরের কেউ না। নিজ মাতৃভূমি ছেড়ে একজন বহিরাগতের সাথে তো আর রাজনীতি করতে পারি না।
নিজ এলাকার সন্তানের সাথে তো আর বেঈমানী করা যায় না।
এপিএস মতিন খানের সাথে আমরাও (হোমনা-তিতাস) আসনের জন্য কাজ করেছি, যত বাঁধাই আসুক পথ হারাবো না।
বুঝ হবে আমরা মতিন খানের সৈনিক। আমাদের ভীত এত নড়েবড়ে না। এর জবাব জনগণ ১২ ফেব্রুয়ারী ব্যালটের মাধ্যমে দিবে ইনশাআল্লাহ।