চান্দিনার জোয়াগ লক্ষ্মীপুরে ৪ কোটি টাকার স্বর্ণ নিয়ে ব্যবসায়ী উধাও

আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা

 

কুমিল্লার চান্দিনায় ক্রেতা ও বন্ধক দাতাদের কোটি টাকার স্বর্ণ এবং গচ্ছিত টাকা নিয়ে উধাও হয়ে গেছেন নারায়ন নামে এক জুয়েলার্সের মালিক। ঘটনাটি ঘটেছে চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের লক্ষ্মীপুর নতুন বাজারে।
উধাও হয়ে যাওয়া ব্যবসায়ী ওই বাজারের পর্শীয়া জুয়েলার্সের মালিক মৃত মনমোহন কর্মকারের ছোট ছেলে নারায়ণ কর্মকার ওরফে প্রদীপ । তিনি ভারতে পালিয়ে আছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
এ ব্যাপারে ভুক্তভোগী দেওকামতা গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে ব্যবসায়ী এরশাদ চান্দিনা থানায় অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিনে জানা যায় সম্প্রতি কয়েক মাসে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়ে প্রতি ভরি ২ লাখ টাকার বেশি হওয়ায় তিনি লোভ সামলাতে পারেননি বলেও অভিযোগ উঠেছে। ওই ব্যবসায়ী সব মিলিয়ে ৪ কোটিরও বেশি টাকা এবং স্বর্ণ নিয়ে পালিয়ে গেছেন বলে ভুক্তভোগীরা দাবি করেন।
ভুক্তভোগীরা আরোও জানান, নারায়ণ কর্মকার (প্রদীপ) কৈলাইন কুদুটি গ্রামের বাসিন্দা। প্রায় ২০ বছর ধরে এই বাজারে জুয়েলারি ব্যবসা করে আসছে। অর্ধশতাধিক ব্যবসায়ী এবং ক্রেতা ও বন্ধকদাতার স্বর্ণ নিয়ে পালিয়ে গেছে ওই ব্যবসায়ী।
ভুক্তভোগী এরশাদ বলেন- গত বছর ১৩ জানুয়ারী ২০২৫ কুদুটি মৌজায় ৬ শতক বসতভিটার আন্দরে রাস্তার পার্শ্বে ২ শতক ভিটাভূমি টিনশেড বিল্ডিং দাগ নং ৮১৪ বায়নাকৃত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে লিখিত বায়নাপত্রের মাধ্যমে উক্ত জমির মূল্যে ৬ লাখ টাকা বুঝিয়া পেলে বায়নাপত্র প্রদান করে।পরে দলিল সম্পাদন করার জন্য তাগিদ দিলে ঘটনার তারিখ হতে অভিযুক্ত নারায়নকে খোজে পাওয়া যাচ্ছে না।এহেন অবস্থায় তার বড় ভাই সংকর এর সহায়তায় ১৭ জানুয়ারী ২০২৬ শনিবার আইনগত ভাবে ঘরে প্রবেশ করে আমার নিজ দায়িত্বে বায়নাকৃত ভিটে আয়ত্বে রাখি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ব্যবসায়ী নারায়ণ কর্মকারকে ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে চান্দিনা থানার ওসি অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান বলেন – এরশাদের লিখিত অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ