
ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ
বর্তমান অনলাইনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার মিডিয়াকে বিভ্রান্ত করতে কিছু কিছু মিথ্যা, বানোয়াট তথ্য প্রকাশ লক্ষ্য করা যাচ্ছে, যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বেশি দেখা যায় যা দেশ জাতির জন্য বিব্রতকর, যেটা তথ্য সন্ত্রাস বলে অবহিত।
এই তথ্য সন্ত্রাসকে রুখতে সকল দায়িত্বশীল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা ও গুরুত্বপূর্ণ ভুমিকা পালনের জন্য আহবান করেন ৫৮ নাটোর ১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ,তিনি আরো বলেন সাংবাদিকরা পারে দেশের উন্নয়নের জন্য ঘুমন্ত জাতিকে জাগ্রত করতে।
১৭ জানুয়ারি রোজ শনিবার দুপুরে নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমনই বক্তব্য রাখেন তিনি।
তিনি আরো বলেন জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়তে চায়। আমরা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে হানাহানি, মারামারি ও বিশৃঙ্খলার কোনো স্থান থাকবে না।
সাংবাদিকরা জাতির বিবেক। আপনাদের কাছ থেকে আমরা ইনসাফ আশা করি। যেটা সত্য, সেটাই যেন প্রচার করেন। কারো প্রতি পক্ষপাতিত্ব করবেন না। ব্যক্তিগতভাবে কারো দল পছন্দ থাকতেই পারে, সেটা দোষের নয়। কিন্তু যখন আপনারা কলম ধরেন, তখন আপনারা সবার। সে জায়গা থেকে আমাদের প্রতিও ন্যায়বিচার প্রত্যাশা করি।এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা কামনা করেন এবং গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে সত্য ও বাস্তব তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমির মাওলানা এ কে এম আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর১ লালপুর বাগাতিপাড়া আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
এছাড়াও সাংবাদিকদের সাথে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী সরকার,
এনসিপির উপজেলার আহবায়ক আরিফুল ইসলাম তপু,সেক্রেটারি মনজুরুল ইসলাম, ছাত্র শিবিরের সভাপতি মিঠু সরকার সেক্রেটারি শাহীন আলম সহ অঙ্গ সংগঠনের নেতারা।