মোঃ মিজানুর রহমান, সিলেট ব্যুরো।।
চুনারুঘাটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন শেকড় কর্তৃক ইফতার মাহফিল ও অনলাইন কোরআন তেলাওয়াত, গজল ও হামদ নাত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চুনারুঘাটে নতুন সাজে সজ্জিত বান্নি পার্ক ও রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেকড় সামাজিক সংগঠন এর সভাপতি এন স্বপন তরফদারের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কামরুল হাসান তরফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকড়ের উপদেষ্টা রিমন কবির লস্কর, একে এম মনিরুজ্জান তরফদার, চুনারুঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর সাহেব আলী, সদস্য সচিব আবুল কাসেম, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, যুগ্ন সম্পাদক আলাউদ্দিন, শেকর সামাজিক সংগঠন এর সিনিয়র সহ সভাপতি মকলিছুর রহমান লস্কর,শেকড় পৌর কমিটির সভাপতি মাস্টার তৌফিকুল ইসলাম রুমন, সেক্রেটারি জামাল তরফদার, সাংগঠনিক সম্পাদক রুমন মিয়া,আবুল কালাম,মূফতি আমান উল্লাহ, আহাম্মদাবাদ ইউনিয়ন সেক্রেটারী সফিকুল ইসলাম দুর্জয়। এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক সহ বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ।
সভায় সকল বক্তাগণ শেকড়ের ভূয়সী প্রশংসা করে বলেন শেকড় সামাজিক সংগঠন একটি চুনারুঘাটের ঐতিহ্যবাহী সংগঠন। এর শেকড় অনেক গভীরে চলে গেছে। সমাজের বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষের পাশে শেকড় প্রশংসার দাবী রাখে। প্রধান অতিথি অধ্যাপক কামরুল হাসান বলেন আমি শেকড়ের সাথে আছি। শেকড় সংগঠনটি ইতিমধ্যে অনেক প্রশংসনীয় কাজ করে যাচ্ছে।
তিনি বলেন আমি চুনারুঘাটে একটি হার্ট ফাউন্ডেশন করতে চাই। চুনারুঘাটবাসী আমার পাশে আমি তা বাস্তবায়ন করতে চাই। ইতিমধ্যে চুনারুঘাটের এ হাসপাতালের জন্য অনেক ভুক্তভোগী। হার্ড ফাউন্ডেশন জন্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার শেকড় সামাজিক সংগঠনের সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন।
শেকড় বিভিন্ন কর্মকান্ডে সহযোগিতা করার জন্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার ৫০ জন আজীবন সদস্যদের ঈদ উপহার প্রদান করেন। আলোচনা সভা শেষে কোরআন তেলাওয়াত, হামদ ও নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে নগদ অর্থ ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।