কেন্দুয়ায় জমি নিয়ে সংঘর্ষে এক শিশু ও দুই নারীসহ আহত ১২

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোনা) 

নেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছে। তাদের মধ্যে এক শিশু ও দুই নারী রয়েছে।

ঘটনাটি শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল আনুমানিক ১০ টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের গাড়াউন্দ গ্রামের হাওরে ঘটে। আহতদের মধ্যে গুরুতর জখমী মো. জব্বার মিয়া, আজিজুল, টিপু, এরশাদ, জাহিদুল, স্বপন, খোকন, হায়াত ও সালামকে পুলিশের সহায়তায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ২৮ শতক কৃষিজমি জখমী জব্বারের মা কয়েকবছর আগে বান্দনাল গ্রামের শহিদ মিয়ার কাছে বিক্রি করেন। পরবর্তীতে ওই জমিটা শহিদ মিয়া গাড়াউন্দ গ্রামের হায়াত মিয়ার কাছে বিক্রি করে কিন্তু কোন একসময় জব্বার মিয়া ও শুক্কুর আলীর নামে ওই জমিটা রেকর্ড হয়ে যায়। শুক্কুর আলীর অংশের ১৪ শতক কৃষিজমি হায়াত মিয়াকে কাওলা করে দিলেও জব্বার মিয়া না দিয়ে তার ভাইয়ের অংশটুকুর ওপরও প্রিয়েমশন সহ ২৮ শতক কৃষিজমি নিয়ে হায়াত মিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেন। তবে, অদ্যাবধি পর্যন্ত ওই ২৮ শতক কৃষিজমি হায়াত মিয়া ভোগদখল করে আসছে। ঘটনার তারিখ ও সময়ে হায়াত মিয়া জমিতে বোরোধানের চাষাবাদ করতে গেলে জব্বার মিয়া এগিয়ে গেলে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। কেন্দুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মিহির রঞ্জন জানান, মারামারির ঘটনা জানার সাথে পুলিশ পাঠানো হয়, এখন পর্যন্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ করে নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ