মণিরামপুরে রানা হত্যা মামলায় সাদ্দাম নামে ১ জন আটক

মণিরামপুর সংবাদদাতা।।

 

মণিরামপুরে কপালিয়া বাজারে বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আসামি সাদ্দাম মন্ডলকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার কয়লা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক সাদ্দাম মন্ডল খুলনা জেলার ফুলতলা উপজেলার পিপরাইল জামিরা গ্রামের নাজের মন্ডলের ছেলে।

ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান জানান, রানা প্রতাপ হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপর ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় এ হত্যাকাণ্ডের সঙ্গে কয়েকজনের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়, যাদের মধ্যে সাদ্দাম মন্ডল অন্যতম। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে রামপাল থেকে আটক করে সাদ্দামকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য যে গত ৫ জানুয়ারি উপজেলার কপালিয়া বাজারের নিজের বরফকলের কাছেই দূর্বৃত্তদের গুলিতে নিহত রানা প্রতাপ। পুলিশের ধারণা, চরমপন্থী সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এই মামলায় এর আগে মিজানুর রহমান নামে অন্য এক আসামিকে আটক করা হয়েছিল।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ