নড়াইলে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিন্টু ও নুর ইসলাম গোয়েন্দা পুলিশের হাতে আটক

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইলের নাকশী বাজারের গোডাউনের সামনে থেকে
মাদক ব্যবসায়ী মিন্টু মোল্যা (৪৪) ও নুর ইসলাম (৪২) নামের ২ জনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ মিন্টু মোল্যা,নড়াইল সদর থানার তালতলা গ্রামের আব্দুল ওহাব মোল্যার ছেলে ও নুর ইসলাম একই থানার শোলপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়,গত (১৪ জানুয়ারি) বুধবার বিকাল ৪ ঘটিকার সমশ নড়াইল সদর থানার আউড়িয়া ইউনিয়নের নাকশী বাজারের গোডাউন এর প্রধান ফটকের সামনে হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই জাহাঙ্গীর আলম,এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মিন্টু মোল্যা ও নুর ইসলাম কে গ্রেফতার করা হয়।

এ সময় আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে আসামিদের নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানান,গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ