মো: রফিকুল ইসলাম নড়াইলঃ
নড়াইলের লোহাগড়ায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১২ জানুয়ারি) সোমবার বিকেলে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের পার-আমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাসীর আয়োজনে এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় বিশিষ্ট সমাজসেবক কামরুল মোল্যার সভাপতিত্বে ও লোহাগড়া উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহম্মেদ সোহেলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, পৌর বিএনপির সহ সভাপতি ও লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম শাহিন বিপ্লব, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্যা,লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন,লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী,ইউপি সদস্য সেলিম মোল্যা,ইমদাদুল হক মল্লিক,কাজী জিয়াউর রহমান লোটাস,ছাত্রদল নেতা মাহবুবুর রহমান রাজ সহ আরো অনেকে।
আলোচনা সভায় এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ বলেন,আমি আপনাদের সন্তান,আমি নির্বাচিত হলে লোহাগড়ার মধুমতী নদী ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। উচ্চ শিক্ষার জন্য নড়াইলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এ জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষ আপামর জনসাধারণের প্রতিক। দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষে ধানের শীষে ভোট দিন। ধানের শীষে ভোট দিলে ভোট দেওয়া হবে তারেক রহমানকে।
সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।