মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসায় নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ

মণিরামপুর সংবাদদাতা।

 

সারাদেশের ন্যায় মণিরামপুরের ঐতিহ্যবাহী টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসায় আনন্দঘন পরিবেশে নতুন বছরে (২০২৬ সাল) শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে মাদরাসা ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বই প্রদানের শুভ উদ্বোধন করেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল কাদের।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ একেএম হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক শামছুর রহমান, ফজলুর রহমান, বদিউজ্জামাল, প্রভাষক মনিরুল ইসলাম, আবু হানিফ, মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, শাহাদাৎ হোসেন, সহকারী মৌলভী আব্দুর রউফ, মিজানুর রহমান প্রমুখ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ