এস কে আলীম,কপিলমুনি খুলনা।
কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে শুক্রবার সকাল ১০ টায় কেকেএসপি'র পরিচালনা ও কপিলমুনি সিটি প্রেসক্লাবের আয়োজনে ৮ দলীয় একদিনের মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাহস নোয়াকাটি ফুটবল একাদশ টাইব্রেকারে ১-০ গোলে তালা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
কেকেএসপি'র সদস্য সচিব মহাসীন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও কে কে এস পির আহবায়ক এম আজাদ হোসেন,বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পলাশ কর্মকার ও স্বপ্নপূরণ প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক অসীম রায়।
খেলার সার্বিক পরিচালনায় ছিলেন আব্দুল জলিল বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন শেখ আব্দুর রাজ্জাক রাজ, নাহিদ ইসলাম, তরিকুল ইসলাম প্রমূখ।