হেলিকপ্টারে নবাবপুর মাঠে অবতরন করছেন যুবদল নেতা আমেরিকা প্রবাসী হেলাল উদ্দিন

আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা

 

বিএনপির মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ এর প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারে গ্রামে আসছেন আমেরিকা প্রবাসী যুবদল নেতা হেলাল উদ্দিন।

চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের রানীচড়া গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন আমেরিকা যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাস করছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৭ চান্দিনার আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ এর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে আমেরিকা থেকে ঢাকায় অবতরন করবেন তিনি।

ওই দিন ১০ জানুয়ারী শনিবার দুপুর ১ টা থেকে ২ টার মধ্যে ঢাকা থেকে হেলিকপ্টারে করে চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর হাইস্কুল মাঠে অবতরণ করবেন যুবদল নেতা হেলাল উদ্দিন।

এ বিষয়ে হেলাল উদ্দিন মুঠেফোনে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চান্দিনা আসনে ড. রেদোয়ান আহমেদ এর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার জন্যই তিনি দেশে ফিরেছেন।

দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে ড. রেদোয়ান আহমেদকে বিপুল ভোটে জয়যুক্ত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে তার দেশে ফেরার খবরে রাজনৈতিকভাবে সরগরম চলছে।শনিবার ড. রেদোয়ান আহমেদ এর বিশ্বস্থ ভ্যানগার্ড হেলাল উদ্দিনকে বরন করে নিতে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তার একান্ত সহযোদ্ধাগণ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ