চান্দিনায় প্রয়াত বিএনপি চেয়ারপার্সন এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা

 

বিএনপি চেয়ারপার্সন ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় কুমিল্লার চান্দিনায় মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান হয়।

সোমবার রাতে উপজেলার কেরণখাল ইউনিয়নের খন্দকার বাড়ি মাঠে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন এর উদ্যোগে ওই দোয়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন- বিএনপি নেতা খন্দকার সাজ্জাদ হোসেন ফকন।

মিলাদ, মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন- ছয়ঘড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ্ আল আমিন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সদস্য মোকাররম মজুমদার, খন্দকার মিজানুর রহমান, আলী হোসেন, খন্দকার গোলাম মোস্তফা ভূইয়া, মিজান সরকার, রায়হান হোসেন ভূইয়া, তানভীর খন্দকার, রকিব খন্দকার, ইমন গাজী, মিঠু খন্দকার, পারভেজ ভূইয়া, সাইফুল ইসলাম সরকার, আবুল বাশার প্রমুখ।

অনুষ্ঠানে প্রয়াত আরাফাত রহমান কোকো সহ জিয়া পরিবারের সার্বিক মঙ্গল কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ