কেন্দুয়া (নেত্রকোণা) সংবাদদাতা।।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১১ নং চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে সরকারি হালটের রাস্তা নিয়ে দু'পক্ষের বিরোধের জেরে টানা দ্বিতীয় দিনের মতো রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
গতকাল বুধবার (৭ জানুয়ারি) সকালে ফের জীবন ভূইয়া ও চন্দন মিয়া পক্ষদ্বয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ আহত হয়েছে। গুরুতর আহত মনির (২২) নামের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে।
গজানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে বাট্টা মাইজপাড়া এলাকায় নির্মাণাধীন সরকারি সড়কে যাতায়াতকে কেন্দ্র করে দু'পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে, প্রায় আধাঘন্টা ধরে চলে এই সংঘর্ষ।
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, কেন্দুয়া থানায় ওসি হিসেবে দায়িত্বভার নিয়েছি খুব বেশি দিন হয় নি।
যোগদানের পর থেকেই এতো সংঘাত এটি খুবই দুঃখজনক। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাট্টা গ্রামের দু'পক্ষের মধ্যে গতকাল মঙ্গলবার ৬ জানুয়ারি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছিল, আবার আজ বুধবার ৭ জানুয়ারি ফের ওই দুই পক্ষদ্বয়ের সংঘর্ষে আবারও বেশ কয়েকজন আহত হয়েছে।