কেন্দুয়ায় একই গ্রামের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)

 

নেত্রকোণার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধ ও সরকারি হালটের রাস্তার অংশ নির্ধারণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের প্রায় ২৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল আনুমানিক ১১ টার দিকে কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা কাচারি মোড় সংলগ্ন ঘটেছে। স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের জীবন ভূইয়া ও চন্দন মিয়া পক্ষদ্বয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। একাধিকবার গ্রাম্য সালিসে মিমাংসা হলেও পরবর্তীতে ওই জমির পাশ দিয়ে যাওয়া সরকারি হালটের রাস্তার অংশ নিয়ে নতুন করে বিরোধের সৃষ্টি হয়। ঘটনার দিন চন্দন মিয়ার পক্ষদ্বয় সরকারি রাস্তার জায়গায় সুরকি ফেলতে গেলে জীবন ভূইয়ার পক্ষদ্বয় বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষ হাতাহাতিত শুরু করলে একপর্যায়ে উভয় পক্ষের প্রায় চার শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, তাৎক্ষণিক পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের মধ্যে ১২ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যরা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দু’ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। দু’পক্ষের কেউ এখনো লিখিত অভিযোগ করে নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ