মণিরামপুরে মাথায় গুলি করে ব্যবসায়ীকে হত্যা

মণিরামপুর (যশোর) প্রতিবেদক

 

যশোরের মণিরামপুরে কপালিয়া বাজারে রানা প্রতাপ বৈরাগী (৪৫) নামে এক বরফকল মালিককে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার মাগরিবের সময় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত রানা প্রতাপ কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তুষারকান্তি বৈরাগীর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ কপালিয়া বাজারে বরফকল স্থাপন করে ব্যবসা করে আসছিল। তবে সে পূর্বে চরমপন্থী দলের সক্রীয় সদস্য ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, সোমবার মাগরিবের সময়ে কপালিয়া বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিল। এ সময় আতর্কিত একটি মোটরসাইকেলে ৩ জন দূর্বৃত্ত সেখানে এসে রানার মাথায় গুলি করে এবং মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ইতোমধ্যে যশোর জেলা পুলিশ সার্কেল অফিসার এমদাদুল হক ও মণিরামপুর থানার অফিসার ইনচার্জ রোজিউল্লাহ খান ঘটনাস্থালে উপস্থিত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণের ব্যবস্থা নিচ্ছে।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ