লোহাগড়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইলের লোহাগড়া উপজেলা গেট চত্তরে (৫ জানুয়ারি) সোমবার সকাল ১১ টার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন
আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় দোয়া মাহফিল ও আলোচনা সভার সভাপতিত্ব করেন,লোহাগড়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব মেসবাহউদ্দিন পারভেজ,সঞ্চালনা করেন,লোহাগড়া পৌর কৃষক দলের সভাপতি শরীফ নাজমুল হুদা।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রদপ্রার্থী এ জেড এম ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ,
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নড়াইল জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব এস এম এনামুল কবীর চন্দন ও নড়াইল জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব বুলবুল আলমসহ দলের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাইরে যায়া কাজ করবেন,তাদের সাথে বিএনপির কোন সম্পর্ক নাই,থাকতে পারে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রদপ্রার্থী এ জেড এম ডক্টর ফরিদুজ্জামান ফরহাদকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নড়াইল জেলার উন্নয়ন করতে সহযোগিতা করবেন বলে আহ্বান জানান,নেতাকর্মী’রা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ