নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কামাল মোল্যা আটক

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের তারাপুর গ্রামের মনা মোল্যার ছেলে
গ্রেফতারকৃত কামাল মোল্যা (৫০)।

গত (৪ জানুয়ারি) রবিবার রাত ৮-৪০ মিনিটের সময় সিংগাশোলপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তারাপুর গ্রামের আবুলের বাড়ির সামনে ইটের রাস্তার উপর হতে কামাল মোল্যা আটক করা হয়।
পুলিশ সুত্র জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই মোঃ সাব্বির শেখ ও এএসআই মোঃ আখতারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কামাল মোল্যাকে গ্রেফতার করে।

এ সময় আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এদিকে,তারাপুর গ্রামের স্থানীয়রা ও সোশ্যাল মিডিয়ায় কমেন্টের মাধ্যমে বলেন,আমরা দেখলাম ১০০০ পিস ৫০ পিস কিভাবে হয়।

এ বিষয়ে গোয়েন্দা অফিসার জাহাঙ্গীর গণমাধ্যম কর্মীদের বলেন,অপরাধীর স্বীকারোক্তি মোবাইল ফোনে ভিডিও করা হয়েছে এবং আসামির স্বীকারোক্তি রয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ