কেন্দুয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)

 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে সান্দিকোনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।

সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন ক্বারি হাবিবুর রহমান। এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, গন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রোকন, সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি মতিউর রহমান, সাবেক উপজেলা যুবদলের আহবায়ক ইয়াকুব আলী ভূইয়া জুয়েল, উপজেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম খান মহসিন, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন শাহীন, জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ নুরানি, উপজেলা মৎস্য জীবি দলের সাধারণ সম্পাদক আমিরুল হক মল্লিক, সান্দিকোনা ইউনিয়ন যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাবুল, সদস্য সচিব বাবু প্রমূখ। এছাড়াও মাসকা ও দলপা ইউনিয়ন বিএনপি আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রফিকুল ইসলাম হিলালী।

মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সুধীজন উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতসহ দল, দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ