
নিজস্ব প্রতিবেদক।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) এ অংশ নেওয়া (বিএনপি মনোনয়ন বঞ্চিত) স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনের মনোনয়ন পত্রটি 1% ভোটের গরমিল হওয়ার কারণে বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার।
এর ফলে আগামী ১২ই ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনে অংশগ্রহনে এটা একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তবে স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন নির্বাচন কমিশনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।
কাজী খায়েরুজ্জামান শিপন সাহেবের অ্যাডভোকেট জনাব মন্টু জানান আপিলের স্বার্থে কাগজপত্র উত্তোলনের জন্য আবেদন করা হইয়াছে। অচিরেই বিষয়টি সমাধান হইবে।