যশোর-৫ আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ- বাতিল ৪

নুরুল হক,, মণিরামপুর (যশোর)

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং জাতীয়পার্টির এম এ হালিমসহ ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।।

শনিবার যাচাই-বাছায়ের শেষ সময় পর্যন্ত এসব মনোনয়নপত্র বৈধ ও বাতিল করা হয়। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে।

উল্লখ্য, যশোর-৫ (মণিরামপুর) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে শেষ মুহুর্ত পর্যন্ত মনোনয়ন জমা প্রদান করেন ৮ জন। যাছাই-বাছাই শেষে ৮ জনের মধ্যে ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।

তারা হলেন-যথাক্রমে স্বতন্ত্র শহীদ মুহাম্মদ ইকবাল হোসেন, জামায়াতে ইসলামের গাজী এনামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়নাল আবেদীন, বিএনপি জোটের (জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ) রশীদ আহম্মদ।

এ ছাড়া বাতিলকৃত ৪ জন যথাক্রমে জাতীয় পার্টির এম এ হালিমের মনোনয়ন ত্রুটিপূর্ণ, স্বতন্ত্র প্রার্থী মোঃ কামরুজ্জামান, এবিএম গোলাম মোস্তফা, মোঃ নজরুল ইসলামের ১℅ ভোটারের স্বাক্ষর না থাকার কারনে বাতিল করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ