মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের
পাচুড়িয়া,চন্ডিতলা ও পায়কড়া মওজার হিজলের বিলের শত শত একর ফসলি জমি ডুবে রয়েছে পানির নিচে,হতাশায় ও অসহায় অবস্থায় জিবন যাপন করছে কৃষক পরিবার।
এলাকায় প্রায় ৩ শ একর ফসলি জমি পানির নিচে থাকায় হাজার হাজার মণ ফসল থেকে বঞ্চিত হচ্ছে অসহায় কৃষক পরিবার।
ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের সদস্য ও একাধীক কৃষক তাদের দির্ঘদিনের কষ্টের কথা উল্লেখ করে বলেন,আমরা দির্ঘদিন ধরে বিলের হাজার হাজার মণ ফসল খাল খননের অভাবে পানির জন্য উৎপাদন করতে পারছি না। ধান রোপনের সময় শেষ হতে চলছে,তবুও কৃষক'রা পানির জন্য ধান রোপন করতে পারছে না।
পাচুড়িয়া,চন্ডিতলা ও পায়কড়া হিজলের বিলে দ্রুত খাল খনন করলে বছরে হাজার হাজার মণ ফসল ঘরে তুলতে পারবে এসকল কৃষক পরিবার।
জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন কৃষক'রা। কৃষকদের দির্ঘদিনের দাবী দ্রুত সময়ের মধ্যে পাচুড়িয়া,চন্ডিতলা ও পায়কড়া বিলের খাল সরকারি ভাবে খনন করে,অসহায় কৃষকদের মুখের হাসি ফিরিয়ে দেয়ার যোর দাবি জানান।