মোরেলগঞ্জে একটি সপ্রাবি. নির্দেশনা অমান্য করে উৎসব পরিবেশে বই বিতরণ

বাগেরহাট প্রতিনিধি :

 

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১১১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনা অমান্য করে বই বিতরণ উৎসব উৎযাপন করা হয়।বিদ্যালয়টিতে ১ জানুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হয়।

গত ৩০ ডিসেম্বর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মারা যাওয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মাদ ইউনুস ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন এবং ৩১ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেন।তার পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণ শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক জরুরি মিটিং ডেকে ১ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করতে নিষেধ আরোপ করেন। এমনকি বই বিতরণের সময় কোনো ধরনের ব্যানার ব্যবহার করতেও নিষেধ করা হয়।

সরকারি নির্দেশনার প্রতি বৃদ্ধা আঙুল দেখিয়ে ১১১নং শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হয়। নতুন ব্যানার ব্যবহার করে শিক্ষার্থীদের নিয়ে বই উৎসব উৎযাপন করেন।

বই উৎসবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসম্মৎ তাসলিমা খানম, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বদিউজ্জামান বাদল তিনি আবার শিক্ষক নেতা যিনি শিশুদের বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে কর্ম বিরতি পালনের সময় মোরেলগঞ্জ উপজেলার নেতৃত্বে ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মিরাজুল ইসলাম, জিয়াদ হোসেন,আসমা আক্তার, আকাশ মিস্ত্রি, মেহেদী হাসান প্রমুখ। রাষ্ট্রীয় শোক চলাকালীন এমন উৎসব উৎযাপন করায় এবং সরকারি নির্দেশনা অমান্য করায় এলাকায় স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে চরম উদ্বেগ প্রকাশ পায়। এর সুষ্ঠু তদন্ত পূর্বক শাস্তি কামনা করেন স্থানিয়রা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ