আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নড়াইলে অনুষ্ঠিত

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইল শহরের কুড়িডোব মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩১ ডিসেম্বর) বুধবার জেলা বিএনপির আয়োজনে এই জানাজা সম্পন্ন হয়।
জানাজায় নড়াইল জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। নামাজ শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে দেন,নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক,জেলা বিএনপি উপদেষ্টা সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার প্রমুখ।

এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদানের কথা স্মরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল পিপি তারিকুজ্জামান লিটু,জেলা বিএনপি,যুবদল,ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

নামাজ শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ