‎বাগেরহাট প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন,শুনু সভাপতি, লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত

‎সোহেল রানা বাবু, বাগেরহাট

‎বাগেরহাট প্রেস ক্লাব নির্বাচনে মানবজমিন পত্রিকার বাগেরহাট প্রতিনিধি আবু সাঈদ শুনু সভাপতি ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এম হেদায়েত হোসাইন লিটন সাধারণ-সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যরা হলেন , সহ সভাপতি এস এম
‎রাজ (দৈনিক ঢাকার ডাক), সহ-সাধারন সম্পাদক ইয়ামিন আলী (যমুনা টিভি) ,
‎অর্থ সম্পাদক আমিরুল ইসলাম বাবু (এটিএন বাংলা,এটিএন নিউজ), দপ্তর সম্পাদক এস এম
‎সামছুর রহমান (আর টিভি), তথ্য প্রযুক্তি সম্পাদক এস এস সোহান ( স্টার
‎টিভি), ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম (চ্যানেল ২৪)।
‎নির্বাহী সদস্যরা হলেন, আলী আকবার টুটুল (সময় টিভি), তরফদার রবিউল ইসলাম (এনটিভি), মোল্লা
‎আব্দুর রব (জন্মভূমি), মোল্লা মাসুদুল হক (বাংলাভিশন), মোঃ সোহেল রানা বাবু
‎(গ্লোবাল টিভি), সৈয়দ শওকত হোসেন (দৈনিক ভোরের দর্পণ)।
‎৩১ ডিসেম্বর বুধবার বাগেরহাট প্রেসক্লাবের নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষনা করেন, নির্বাচন
‎কমিশনার মো: কামরুজ্জামান। এসময় সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন
‎করেন অলীপ ঘটক।
‎বিজয়ীরা ঐতিহ্যবাহী বাগেরহাট প্রেসক্লাবের সামগ্রিক উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ