
সিদ্দিকুর রহমান শাহীন,ফুলবাড়ী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন সুত্রে জানা গেছে,মঙ্গবার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অনন্তপুরের হাজিটারি সীমান্ত এলাকায় অভিযানের সময় এক সন্দেহ ভাজন লোককে সীমান্ত থেকে আসার সময় ধাওয়া দিলে তিনি গাঁজার পোটলা ফেলে ভারতের দিকে পালিয়ে যান।
পরবর্তীতে ওই স্থানে তল্লাশি চালিয়ে ভারতীয় সাড়ে ১৫ কেজি ওজনের তিনটি গাঁজার পোটলা উদ্ধার করে যার আনুমানিক মূল্য ৫৪ হাজার ৯৫০/-টাকা বলে জানায় বিজিবি।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,“দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।
চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।