
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের হাঁসকান্দা গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোণার টিম। গাঁজা সহ আটককৃত ব্যক্তি হলেন উপজেলার গড়াডোবা ইউনিয়নের হাঁসকান্দা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. আবুল কাশেম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা জেলার সহকারী পরিচালক মো. নাজমুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গত সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের একটি রেইডিং টিম উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করে মো. গিয়াস উদ্দিন নামের একজনকে আটক করেন হয় এবং ঘটনাস্থল থেকে ৪ কেজির বেশি গাঁজাও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকারও বেশি।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ জানান, গাঁজা সহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি মামলা হয়েছে। মামলাটির তদন্তভার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের।