
মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল পৌরসভার সকল স্কুল ও মাদ্রাসার কমলমতি শিক্ষার্থীদের নিয়ে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করে স্কুল অব সাইন্স।
৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় স্কুল অব সাইন্স প্রাঙ্গণে বার্ষিক পরিক্ষার ফলাফল ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় ৫৭ জন প্রতিযোগিদের মাঝে পুরুষ্কার বিতারন করেন,স্কুল অব সাইন্স এর সভাপতি মাস্টার জাকির হোসেন,
স্কুল অব সাইন্স এর প্রিন্সিপাল,সাইফুল আবদারসহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন,স্কুল ও মাদ্রাসার কমলমতি শিক্ষার্থীসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
এ সময় স্কুল অব সাইন্স এর সভাপতি মাস্টার জাকির হোসেন ও প্রিন্সিপাল,সাইফুল আবদার
অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে নড়াইল বাসিকে তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে স্কুল অব সাইন্সে ভর্তি করতে আহব্বান জানান।
এদিকে,স্কুল অব সাইন্স প্রাঙ্গণে ফুলের বাগানে ফুলের কলিতে মৌমাছি ভনভন করছে এবং মেতে উঠেছে নানা ধরনের ফুলের কলি,ব্যস্ত রয়েছে ফুল বাগানের মালী।