
মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
হিংসা,অহংকার ও হিংস্র মনোভাব ত্যাগ করে আমরা সকলে মিলেমিশে গড়বো সুন্দর বাংলাদেশ
এই প্রতিপাদকে সামনে রেখে বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় ইঞ্জিনিয়ার মিলন শেখ এ বছরেও নিজ উদ্যোগে ভালোবাসার মানুষদের নিয়ে ভাতৃত্ববোধ ও ভালোবাসার বন্ধন অটুট রাখার লক্ষ্যে (২৯ ডিসেম্বর) সোমবার রাতে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়।
ইঞ্জিনিয়ার মিলন শেখের তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় এ প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়েছে। আপনারা যেনে আরো আনন্দিত হবেন যে,এটা একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের আয়োজনে ধোপাখোলা মোড় এলাকার জনতা মৎস্য মার্কেটে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ইঞ্জিনিয়ার মিলন শেখ বলেন,এটা আমাদের সম্পূর্ণ একটি অরাজনৈতিক ও সামাজিক প্রোগ্রাম। আমি প্রতি বছরের নেই এ বছরেও নিজের অর্থায়নে বন্ধু,বড় ভাই,ছোট ভাই এবং অসহায় এতিম শিশুদের খাওয়ানোর জন্য এ আয়োজন করে আসছি।