
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)
নির্বাচন কমিশন কতৃক ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ ইং সনের ১২ ফেব্রুয়ারি। নির্বাচনী নিয়মানুযায়ী মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়ন দাখিলের শেষ তারিখ।
শেষ দিনে নেত্রকোণা-৩ আসনে মনোনয়ন দাখিল করেছেন ৫ জন প্রার্থী। শেষদিনে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমানে কাছে মনোনয়ন দাখিল করেন বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. রিফাতুল ইসলামের কাছে মনোনয়ন দাখিল করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ভূঞা দুলাল (স্বতন্ত্র), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী (দাঁড়িপাল্লা) খায়রুল কবির নিয়োগী, ইসলামিক ফ্রন্টের মো. শামছুদ্দোহা, ইসলামি আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) আলহাজ্ব মো. জাকির হোসেন সুলতান।
কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. রিফাতুল ইসলাম জানান, নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীগণ সময়মতো মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন।
এই আসনে কেন্দুয়া উপজেলায় একটি পৌরসভা সহ ১৩ টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৮৪ হাজার ২’শ ৫২ টি তারমধ্যে পুরুষ ১ লাখ ৪৫ হাজার ৭’শ ৪৬, মহিলা ১ লাখ ৩৮ হাজার ৫’শ ও হিজরা ৬ ভোট, ভোটকেন্দ্র ৯৬ টি, আটপাড়া উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩৪ হাজার ৪’শ ৪৮ ভোট তারমধ্যে পুরুষ ৬৮ হাজার ৩’শ ১৯, মহিলা ৬৬ হাজার ১’শ ২৬ ও হিজরা ৩ ভোট, ভোটকেন্দ্র ৫৩ টি।