নড়াইলে মনিরুল ইসলামের নমিনেশন পুনর্বহালের দাবিতে কাফনের কাপড় পড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইল-২ আসনে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনিরুল ইসলামের দলীয় নমিনেশন পুনর্বহালের দাবিতে নড়াইলে কাফনের কাপড় পড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় দলবল নিরবিশেষে হাজার হাজার নেতাকর্মী’রা কাফনের কাপড় পরে প্রতিবাদ করেন। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে নড়াইল শহরের মালিবাগ এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তবিবর রহমান মন্নু জমাদ্দারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন,জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হাসান,সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক ও সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ,লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম,
নড়াইল পৌর বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাবু ও সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমানসহ জেলা,উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন,নড়াইল-২ আসনে মনিরুল ইসলামের নমিনেশন বাতিলের সিদ্ধান্ত জনগণের প্রত্যাশার পরিপন্থী। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাকে পুনরায় দলীয় নমিনেশন ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি উদাত্ত আহ্বান জানান। এদিকে,

মনিরুল ইসলামের নমিনেশন পুনর্বহালের দাবিতে গত তিন দিন ধরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সামনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিএনপি নেতাকর্মীদের আমরণ অনশন কর্মসূচি চলছে।

এছাড়া একই দাবিতে গত শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরে মশাল মিছিল করেছেন তার অনুসারীরা। গত বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে নড়াইল-২ আসনে ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করেন।

এর আগে গত ৪ ডিসেম্বর এই আসনে মনিরুল ইসলামকে দলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল। প্রথম ঘোষণার ২০ দিন পর তার পরিবর্তে ড. ফরহাদকে মনোনয়ন দেওয়া হয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ