নড়াইলে বিএনপিতে যোগদান করলেন,আল ইমামসহ অন্তত ৩০ জন আওয়ামী-লীগ নেতাকর্মী

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মৃত- মাছেম শিকদারের ছেলে আল ইমাম শিকদারের নেত্রীত্বে,খাজা ফকিরসহ অন্তত ৩০ জন আওয়ামী-লীগ নেতাকর্মী গত (২৭ ডিসেম্বর) শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নড়াইল জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে আওয়ামী-লীগের সদস্য পদ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তে যোগদান করেন।

এ সময় যোগদানে উপস্থিত ছিলেন,নড়াইল ২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত ড. ফরিদুজ্জামান ফরহাদসহ দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ধানের শীষ হাতে নিয়ে যোগদান করে আল ইমাম শিকদারসহ তার নেতাকর্মী’রা।

আল ইমাম শিকদার,বলেন,দির্ঘ ৩০ বছর প্রবাসে থেকে বাড়ি এসে আওয়ামিলীগ সরকারের আমলে বিভিন্ন সময় আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে,এবং আমার ভিষা বাঁচানোর জন্য বাদ্ধ হয়ে আমি আওয়ামিলীগে যোগদান করি।

আল ইমাম শিকদার আরো বলেন,আওয়ামি-লীগের সময়ও আমি বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছি,আমার কখোনোই আওয়ামিলীগকে পছন্দ ছিলো না।

আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা বার্তা আমার কাছে ভালো লাগে বিধায় আমি বিএনপি তে যোগদান করেছি এবং বিএনপি’র অনুসারী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে পথ চলবো বলেও জানান তিনি।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ