কেন্দুয়ায় জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)

 

সারাদেশের ন্যায় নেত্রকোণার কেন্দুয়ায় অনুষ্ঠিত হলো অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ ইং। প্রথম দিনে বাংলা পরীক্ষা রবিবার (২৮ ডিসেম্বর) কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়।

জানা যায়, ২০২৫ ইং সনের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ৬’শ ১৯ জন শিক্ষার্থী নিবন্ধন করলেও পরীক্ষায় বসে ৫’শ ৬২ জন এদের মধ্যে। পরীক্ষা চলাকালে কোন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়নি। এবারের বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় পাঁচটি বিষয়ে মোট ৫’শ নম্বরের পরীক্ষা হবে।

কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কেন্দ্র সচিব ফরিদা আক্তার জানান, পরীক্ষা পদ্ধতির সকল নিয়ম-কানুন সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে। নকলমুক্ত সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ