খুলনা -৬ আসনে প্রচারণা শুরু করলেন জাপা’র মোস্তফা কামাল জাহাঙ্গীর

এস কে আলীম,কপিলমুনি খুলনা।

 

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জাপার সদস্য ও জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।

জাপা নেতা মোস্তফা ২৬ ডিসেম্বর শুক্রবার জুম্মাবাদ পিতা পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব এস এম আলী আকবর ও দাদা, দাদীর কবর জিয়ারত করার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করেন। প্রথমে তিনি জন্মভূমি পাইকগাছার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামে যান এবং নিজের আত্মীয় স্বজন ও গ্রামবাসীদের কাছে দোয়া চান।পরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গদাইপুরের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেন।

এরপর তিনি সোলাদানা ইউনিয়নে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রয়াত প্রফুল্ল সরদারের ছোট ছেলে পৌরসভার সাবেক কমিশনার পরিতোষ কুমার সরদার পরলোক গমন করায় তার বাড়ীতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাপার আহবায়ক আলহাজ্ব গাজী শহিদুল ইসলাম খোকন, জেলা জাপার যুগ্ম-সম্পাদক ও উপজেলা সদস্য সচিব সামছুল হুদা খোকন, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুস সামাদ, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি শেখ আব্দুল আজিজ, পৌর জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, পৌর যুবসংহতির সভাপতি শেখ মাসুদুর রহমান, জাপানেতা আব্দুর রহিম, দেবাশীষ সানা, ফিরোজ খান ও এবাদুল সরদার।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ