নড়াইলে মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে আমরন অনশনে’র ২৪ ঘন্টা,৪ জন অসুস্থ

মো: রফিকুল ইসলাম,নড়াইল

 

নড়াইলে নেতার প্রতি ভালোবাসা যে টাকার বিনিময়ে কেনা যায় না,তারই এক অনন্য দৃষ্টান্ত দেখা গেল। নড়াইল-২ আসনে আলহাজ্ব মো: মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে নড়াইল শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আমরন অনশন কর্মসূচি শুরু করেছেন,গত (২৬ ডিসেম্বর) শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় নড়াইল শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় শহীদ মিনারে জননেতা আলহাজ্ব মো: মনিরুল ইসলামের সমর্থকরা।

জানা যায়,নড়াইলের মেয়ে শিরিন সুলতানার নেতৃত্বে এ অনশন কর্মসূচি শুরু হয়। প্রথমে ৪ জন সমর্থক অনশন শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে অর্ধশতাধীক সমর্থক আমরন অনশনে যোগ দেন।

২৪ ঘন্টা অতিবাহিত হলে প্রচন্ড শিতে আমরন অনশনে থাকা ৪ জন,গ্রুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত অনশনে তাদের চিকিৎসা দেয়া হয় এবং ১ জন কে সেলাইন দেয়া হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়লে শহীদ মিনার এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে।

সমর্থকদের দাবি,মনিরুল ইসলাম নিজেও জানতেন না,যে তার প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে এভাবে অনশন কর্মসূচিতে নামবেন তার অনুসারীরা। তারা বলেন,এটি কোনো টাকার বিনিময়ে সংগঠিত কর্মসূচি নয়,বরং নেতার প্রতি কর্মীদের ভালোবাসা ও আস্থার বহিঃপ্রকাশ।

স্থানীয়রা মনে করছেন,অনশন কর্মসূচি যদি সকাল পর্যন্ত অব্যাহত থাকে,তাহলে শহীদ মিনার এলাকা জনসমুদ্রে পরিণত হতে পারে।

এদিকে,প্রচন্ড শীতের মধ্যে অনশন কর্মসূচি’র খবর পেয়ে জননেতা আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম দ্রুত ছুটে আসেন,অনশন মঞ্চে এবং অনশনকারীদের পানি এবং শরবত খাইয়ে অনশন ভাঙতে অনুরোধ করলেও অনশন থেকে সরে যাইনি সমর্থকরা।

পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেনও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নজরে রাখা হচ্ছে বলে জানা গেছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ