কেন্দুয়ায় ইফফাত জারিন ফাউন্ডেশনের উদ্যোগে সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণন)

 

নেত্রকোণার কেন্দুয়ায় ইফফাত জারিন ফাউন্ডেশনের উদ্যোগ, কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে গতকাল (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে গুণী শিক্ষক সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান-২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে।

ইফফাত জারিন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সান্দিকোনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাবুল আহমেদ, প্রধান আলোচক ছিলেন, গুণী শিক্ষক কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক বীর মুক্তিযোদ্ধা যহির উদ্দিন আহম্মদ, ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক, শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মহসিন আলম ভূঞা,

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রওশন ইজদানী একাডেমীর প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, কাউরাট দাখিল মাদ্রাসার সুপার মো. মুখলেছুর রহমান, গন্ডা দি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিলোয়ার হোসেন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, দিনিক মানবকণ্ঠের কেন্দুয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. রুকন উদ্দিন প্রমূখ।

এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

সংবর্ধনায় গুণী শিক্ষক বীর মুক্তিযোদ্ধা যহির উদ্দিন আহম্মদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপজেলার ১৫ টি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন সুবিধাবঞ্চিত মেধাবীদের হাতে প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি এবং সদন তুলে দেন অতিথিবৃন্দ।

পরিশেষে ইফফাত জারিনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পাঠ অনুষ্ঠিত হয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ