রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়ির গ্রীল কেটে ৫০ ভরি স্বর্ণ ও নগদ অর্থ চুরি

এস এম আবু কাউসার, বিশেষ প্রতিবেদক

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রীল ও ভেন্টিলেটর ভেঙ্গে মনজুর হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে থেকে ১ কোটি ৮ লাখ টাকা মূল্যের ৫০ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।

উপজেলার বাড়িয়াছনি এলাকায় এ চুরির ঘটনা ঘটে। বুধবার বিকেলে ব্যবসায়ী মনজুর হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।

মনজুর হোসেন জানান, গত ২০ ডিসেম্বর তিনি তার স্ত্রী ও সন্তান বাড়িয়াছনি বাড়িতে তালা দিয়ে ঢাকা শশুর বাড়িতে চলেন।

তারা বুধবার বেলা ১১ টার দিকে মনজুর হোসেন স্ত্রী সন্তান নিয়ে বাড়ি ফিরে দেখেন বাড়ির জানালার গ্রীল ও ভেন্টিলেটর ভেঙ্গে ১ কোটি ৮ লাখ টাকার ৫০ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল।

ধারণা করা হচ্ছে ২০ থেকে ২৪ ডিসেম্বরের মাঝে যেকোন চোরের দল এ চুরির ঘটনা ঘটায় বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।###

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ